বার বার তিন বার! শাকিবের সঙ্গে 'প্রিয়তমা' ইধিকা?



By Bright Kolkata:


খবর ছড়িয়েছে অনেক দিন। শাকিব খানের আগামী ইদের ছবিতে ফের অভিনয় করতে পারেন ইধিকা পাল। নায়িকার মুখে যদিও কুলুপ। কিন্তু ঢালিউড বলছে, যা রটেছে তা-ই নাকি ঘটতে চলেছে।

শোনা যাচ্ছে, শাকিবের ২০২৭-এর ইদের ছবি 'নিঃস্ব'। সেই ছবির নায়িকা হিসাবে ফের দেখা যেতে পারে ইধিকাকে। মাঝে নায়িকা হিসাবে শোনা গিয়েছিল, সাবিলা নূর এর নাম। গুঞ্জন জোরালো হতেই ছবির প্রযোজক শাহরিন আখতার সুমি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাবিলা অভিনয় করবেন না। এতেই পাল্লা ভারী ইধিকার।

রটনা, ঘটনা হলে ইধিকার এটি শাকিবের সঙ্গে তৃতীয় ছবি হতে চলেছে। আপাতত তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইলাল' ছবির নায়িকা। শোনা যাচ্ছে, পুজোয় প্রথম সারির একটি চ্যানেলে মহালয়ায় 'দেবী দুর্গা' হয়ে দেখা দেবেন।

শাকিব-ইধিকা জুটি প্রথম থেকেই জনপ্রিয়। 'প্রিয়তমা'য় প্রথম কাজ করেন তাঁরা। ছবিটি ব্লকবাস্টার। জুটির দ্বিতীয় ছবি 'বরবাদ'। সেই ছবিও বক্সঅফিসে ভাল ফল করেছে। ফলে এই জুটি এবং 'নিঃস্ব' ছবিটি নিয়ে দর্শকের মনে আগ্রহ তৈরি হয়েছে।



Post a Comment

Previous Post Next Post