'প্রতিজ্ঞা'র শুটিং সেটে হঠাৎ অসুস্থ রনজয় বিষ্ণু, নেপথ্যে কি মানসিক চাপ?
'প্রতিজ্ঞা' ধারাবাহিকের শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা রনজয় বিষ্ণু। জানা গেছে, গত কয়েকদিন ধরেই তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার মধ্যে ছিলেন। আজ শুটিংয়ের একটি দৃশ্য শেষ করার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এমনকি লিফটে ওঠার আগে মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছুদিন ধরে নানা জল্পনা চলছে। যদিও বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। বিভিন্ন সূত্রের দাবি, ব্যক্তিগত জীবনের এই চাপের কারণেই তিনি অ্যাংজাইটির সমস্যায় ভুগছেন এবং সেই কারণেই এই অসুস্থতার ঘটনা ঘটেছে।

Post a Comment