দেশু ৭'-এ বাজবে 'পরাণ যায় জ্বলিয়া রে'! গানের দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়?


সময়টা বিশ শতকের গোড়ার দিক। তখন দেবের ছবি মানেই জিৎ গঙ্গোপাধ্যায়ের সুর এবং কণ্ঠও। সব গান ব্লকবাস্টার। ২০২৬-এর পুজোয় সেই আমেজ ফিরিয়ে আনছেন দেব। তাঁর 'দেশু ৭'-এ। ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শোনা যাবে 'পরাণ যায় জ্বলিয়া রে'-র নয়া সংস্করণ। ব্যতিক্রম একটাই। গানের দায়িত্বে নেই জিৎ!

অথচ, টলিউডে জোর গুঞ্জন, ছবির সব গান, বিশেষ করে 'রিমেক' গান জিৎ করছেন।

প্রকৃত ঘটনা কী? ইন্ডাস্ট্রি জানে, সুরকার-শিল্পী এখনও পর্যন্ত কোনও ছবির একটি বা দু'টি গানের সুর করেননি। বরাবর সব গানের দায়িত্ব নিয়েছেন। সূত্রের খবর, দেব নাকি জিতকে দু'টি গানের সুর করার অনুরোধ জানিয়েছিলেন। ফলে, তিনি রাজি হননি। অথচ শোনা যাচ্ছে, 'দেশু ৭'-এ দেবের সব পুরোনো হিট গান থাকবে। সেই গানগুলোর অধিকাংশ জিতের সুর করা!

বিষয়টি নিয়ে সুরকারের কোনও খারাপ লাগা তৈরি হয়েছে? জানা যায়নি। তবে সুরের দুনিয়া বলে, এ ব্যাপারে জিৎ নাকি দার্শনিক! তিনি দীর্ঘদিন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অনেক কাছ থেকে সব কিছু দেখেছেন। তাই সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভাল বা খারাপ লাগা-- অনুভূতিগুলো আর সে ভাবে ছোঁয় না তাঁকে। সুরকার জিৎ এখন আর নতুন করে বিতর্কে জড়াতে ভালবাসেন না। নিজেকে প্রমাণ করার চেষ্টাও করেন না। মন দিয়ে নিজের কাজ করে যান। তাঁর হয়ে কথা বলে সময়।

পাশাপাশি, খুশির খবরও আছে। শোনা যাচ্ছে, সুর না করলেও ছবিতে তিনি একটি গান গেয়েছেন। দেব তাঁর গানে ঠোঁট মেলাবেন। গানের সুরকার স্যাভি। গান লিখেছেন প্রসেন।

Post a Comment

Previous Post Next Post