নিছক শখ? নাকি নিজেদের প্রমাণ করার তাগিদ? যেটাই হোক, পরীক্ষায় 'প্রথম' অনুপম খের, বোমান ইরানি, রণবীর শোরে! তাও আবার টিকটক ভিডিয়ো বানিয়ে।
দিল্লির যন্তর মন্তরে পরীক্ষার্থীদের সঙ্গে NEET পরীক্ষায় ঘটে যাওয়া অন্যায় নিয়ে উত্তাল হয়েছিল দেশ। আমরণ অনশনের মাধ্যমে বিশিষ্ট্য শিক্ষা-সমাজকর্মী সোনম ওয়াঙচুক এই প্রতিবাদ শুরু করেছিলেন। নিমেষে সেই প্রতিবাদ ছড়িয়ে পরে দেশের সর্বত্র।
এখানেই প্রতিবাদের ফাঁকে একটি টিকটক ভিডিয়ো বানিয়েছিলেন কিছু প্রতিবাদী পড়ুয়া। কিশোর কুমারের 'মেরে মেহবুব' গানের সঙ্গে তাঁদের ভিডিয়ো সর্বত্র ছড়িয়েছে। সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যম-- সব জায়গায় সেই ভিডিয়ো ভাইরাল।
রবিবার সেই ভিডিয়োয় অনুপ্রাণিত হয়ে আগের প্রজন্মের তিন অভিনেতা নিজেদের মতো করে বানিয়ে ফেলেছেন একটি ঝলক। দেখতে দেখতে তাঁরাও ভাইরাল! মজার ছলে বানানো অনুপমের সেই ভিডিয়ো দেখানো হচ্ছে সংবাদমাধ্যমের সমাজমাধ্যমেও! মন্তব্য বিভাগে সবাই লিখছেন, "জেন জি-র জুতোয় পা গলালেন বলিউডের 'og'রা।"
দিন কয়েক আগে এই প্রজন্মকে 'নর্দমা'র সঙ্গে তুলনা করেছিলেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াত। অনুপম এভাবেই যেন তার যোগ্য জবাব দিলেন। কুর্নিশ করলেন এই প্রজন্মকে।

Post a Comment