দুই বাংলা, কাঁটাতারের বেড়া, সেই বেড়া পেরিয়ে দুই দেশের মানুষদের আনাগোনা, প্রেম। এই নিয়ে দুই বাংলাতেই ছবি, নাটক হয়েছে। গুঞ্জন, আরও একবার একই বিষয় নিয়ে একটি ছবি হতে চলেছে। সেই ছবি নাকি ওয়েব সিরিজ আকারে দেখা যাবে একটি প্রথম সারির ওয়েব প্ল্যাটফর্মে।
ছবির নায়ক-নায়িকাও কি দুই বাংলা থেকেই থাকবেন। শোনা যাচ্ছে, শুধু নায়ক-নায়িকা নন, গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যেতে পারে দুই বাংলার প্রথম সারির অভিনেতাদের। নায়ক হিসাবে উঠে এসেছে জীতু কমলের নাম। প্রাথমিক ভাবে নাকি নায়িকা হিসাবে নাম উঠে এসেছে তাসনিয়া ফারিণ অথবা মেহেজবিন চৌধুরীর নাম। যদিও এঁদের কারও সঙ্গেই চূড়ান্ত কথা নাকি হয়নি।
দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, ছোট এবং বড়পর্দার পর জীতু সম্ভবত পা রাখতে চলেছেন ওয়েব সিরিজের দুনিয়ায়। সেই গুঞ্জন নাকি মিথ্যা নয়। সব ঠিক থাকলে শুটিং শুরু হতে পারে পুজোর পর। চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। এও শোনা যাচ্ছে, গল্পের ভিতর যেমন গল্প থাকে, তেমনি এখানে থাকবে ছবির ভিতরে ছবি।

إرسال تعليق